শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসের নিচে বড় রিজার্ভারের সন্ধান: বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম ) কর্মকর্তা হাওলাদার রফিকুল ইসলাম জানান, 'টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসটির স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা।'

তিনি বলেন, 'যেহেতু একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ বজায় রয়েছে, তাই এই মুহূর্তে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। প্রথম অগ্রাধিকার হিসেবে এখন জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নিরাপত্তা নিশ্চিত করতে কূপটি সফলভাবে নিয়ন্ত্রণ করার পরই ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হয়। তারপর ১৫ দিনের পর্বেক্ষণে রাখে বিশেষজ্ঞ দল।

  • সর্বশেষ