শিরোনাম
◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০২:১১ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দেওয়া এক লিখিত বক্তব্যে ভিডিও বার্তায় নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবরোধের ফলে বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধ কর্মসূচির পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে। সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নিতে চাপ দেওয়া এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন ইউপিডিএফের নিয়ন্ত্রণে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটির দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো। 

Advertisement

তিনি আরও অভিযোগ করেন, সাজেক কার্বারী সমিতি ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠনের পেছনে ইউপিডিএফের ভূমিকা রয়েছে। সাজেক কার্বারী সমিতি গঠন ও পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে নতুন জয় চাকমা দাবি করেন, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় তিনি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

তিনি ঘোষণা দেন, সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন, সংগঠনটির কমিটি বিলুপ্ত করছেন এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহার করে নিচ্ছেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে নয়, সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সাজেকের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।

  • সর্বশেষ