শিরোনাম
◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল ◈ ট্রাভেল পাস নাকি প্রত্যর্পণ চুক্তি, যেভাবে দেশে ফিরতে পারেন হাসিনা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা

ডেস্ক রি‌পোর্ট: ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান থাকা এবং ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হওয়া সত্ত্বেও, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

কারখানার মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন করে উত্তেজনার ফলে মঙ্গলবার প্রায় ১৪৬টি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত রাখতে হয়েছে এবং ছুটি ঘোষণা করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে ১০০টিরও বেশি কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত। ---- সূত্র, টি‌বিএস

তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএর সূত্র অনুযায়ী, আশুলিয়ায় অবস্থিত ইসলাম গ্রুপ, স্টারলিং, এনভয়, নিট এশিয়া ও মন্ডল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীগুলোর কারখানাতেও গতকাল উৎপাদন কার্যক্রম বন্ধ ছিলো। এমন পরিস্থিতিতে ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক মালিকেরা।

বিজিএমইএর একটি তালিকা হাতে পেয়েছে টিবিএস, এতে দেখা যায় ১৪৬টি কারখানা উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। এর মধ্যে ১০৮টি কারখানার নাম তালিকায় উল্লেখ রয়েছে।

বিজিএমইএর একজন নেতা বলেন, 'শ্রমিকেরা অধিকাংশ কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজে যোগ দেননি। কোনো কারণ ছাড়াই কিছু কারখানায় ভাঙচুর চালানো হয়েছে।'

অস্থিরতা ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এম এম মামুন-উর-রশিদ জানান, গাজীপুরে অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

  • সর্বশেষ