তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ চলাকালে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে, নিজের ভেরিফায়েড পেজে ছবি প্রকাশ করে এমিনি এরদোয়ান লেখেন, আনাতোলিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনাতোলিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।