শিরোনাম
◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া উচিত’ : রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাশাপাশি জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তাহলে সেই আইন অনুযায়ী আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন রাশেদ খাঁন।

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এর পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে দাবি করেন, অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেটি তৈরি করা হয়েছে।

তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এতে আমির হামজাকে ঘিরে ভাইরাল হওয়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।

Advertisement

ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করারও সমালোচনা করেন রাশেদ। তিনি অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে আমির হামজা মিথ্যাচার করেছেন। 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকার না করে বরং সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি। 

তার ভাষ্য, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনাও করা হয়েছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে না আসায় তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।

একই সঙ্গে আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে তিনি অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন রাশেদ।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, বিষয়টি জামায়াতের আমিরও জানেন।

আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, জামায়াত যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত। আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয়।

সূত্র : ইত্তেফাক 

  • সর্বশেষ