শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ রা‌তে সাফ ফুটব‌লে বাংলা‌দেশ-শ্রীলঙ্কা লড়াই, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো : ঘোষণা হামজার 

নিজস্ব প্রতি‌বেদক : সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী। দেশের হয়ে প্রথমবার সাফ খেলতে নেমে রোমাঞ্চিত এই মিডফিল্ডার জানালেন, প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য তাঁদের। শিরোপা জয়ের চাপ থাকলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই। তাঁর প্রত্যয়, ‘ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো।

বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা টমাস ডুলির দল ইতোমধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনাল। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চান হামজারা।

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে পেরে উচ্ছ্বসিত হামজা। দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। আমরা সবাই রোমাঞ্চিত। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই। জানি, শিরোপা জয়ের প্রত্যাশা থেকে আমাদের ওপর অনেক চাপ আছে। তবে ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো।

শিরোপার স্বপ্ন দেখার যথেষ্ট কারণও দেখছেন হামজা। সাম্প্রতিক সময়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ভালো খেলার পাশাপাশি ভারতের বিপক্ষে জয়কেও বড় প্রেরণা হিসেবে দেখছেন তিনি।

Advertisement

হামজার কথায়, পুরো দেশ চায় আমরা চ্যাম্পিয়ন হই। আমরা খুব আত্মবিশ্বাসী। ভারতকে হারিয়েছি, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষেও ভালো করেছি। আমরা দেখিয়েছি, এই দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। আমাদের সেই মান রয়েছে। এই টুর্নামেন্টেও জিততে পারব বলে বিশ্বাস করি।

ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে আসে কাঙ্ক্ষিত জয়। ফরোয়ার্ডদের গোলখরা নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন হামজা। তাঁর বিশ্বাস, সুযোগ তৈরির ধারাবাহিকতা বজায় থাকলে গোলও আসবে।

গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে। আমরা আত্মবিশ্বাসী। নিজেদের আরও প্রস্তুত করতে হবে, ম্যাচ খেলতে হবে। আশা করি, আরও গোল করতে পারব, আরও ম্যাচ জিতব,’ বলেন হামজা। ভুটান ম্যাচে গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়েও দুশ্চিন্তা নেই তাঁর। হামজার যুক্তি, সুযোগ তৈরি করতে পারাটাই ইতিবাচক দিক। সেগুলো কাজে লাগাতে পারলেই সাফল্য আসবে।

  • সর্বশেষ