শিরোনাম
◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার ◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৪ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

মনিরুল ইসলাম : ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অপরিহার্য।

আজ বুধবার  ১১ নভেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামী এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত। কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছে, তা সমুন্নত রাখাই সবার প্রধান দায়িত্ব।

Advertisement

তিনি বলেন, কোনো পরাশক্তি কিংবা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন।

অতীতে জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরশাসনের সঙ্গে আপস করেনি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন প্রতিহত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সংসদে পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ বজায় রেখে এবং গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি মনে করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষিত রাখতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

  • সর্বশেষ