শিরোনাম
◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার ◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। 

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

কি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিটিংয়ে আছি পরে কথা বলব।

জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়। তবে কোন কারণে তাকে ডিবি গ্রেপ্তার দেখিয়েছে সে বিষয়টি জানা যায়নি। সূত্র: ঢাকাপোস্ট

  • সর্বশেষ