শিরোনাম
◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা ◈ বিনিয়োগ, রোহিঙ্গা ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা, তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ

‘না পারি এলাকা ছাড়তে না পারি ইজ্জতসহ বাঁচতে’ বলে আক্ষেপ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তাই তো কিশোর গ্যাং, মাদক ও অপসংস্কৃতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা। ১৩ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এমন আহ্বান জানান তিনি।

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ লিখেছেন, ‘লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?

দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী চিত্র দেখেছেন। গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে না পারি ইজ্জতসহ বাঁচতে!

প্রশ্ন হলো, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব অনুষ্ঠানে গিয়ে কোনো বিপথগামী তরুণ মাদক ছেড়েছে? জুয়া থেকে ফিরেছে? পড়াশোনায় মনোযোগী হয়েছে? বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উল্টো উচ্ছৃঙ্খলতাকেই আধুনিকতা ও স্বাধীনতার মোড়কে স্বাভাবিক করে তোলা হচ্ছে?

Advertisement

পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। অথচ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের প্রদর্শন, অশালীন আচরণ, উদ্দেশ্যমূলক বেলুনের বেহায়া উড্ডয়ন ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কোন সংস্কৃতির চর্চা? বিনোদনের নামে কিশোরদের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করে আমরা আসলে কী শেখাচ্ছি?

একদিকে পরিবারগুলো সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার হাত থেকে বাঁচাতে দিশেহারা, অন্যদিকে বিনোদনের নামে কিছু আয়োজন প্রশ্নবিদ্ধ আচরণকে উদযাপনের মঞ্চ বানাচ্ছে।

সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।

বিনোদন চাই, উচ্ছৃঙ্খলতার বৈধতা নয়। সংস্কৃতি চাই, মূল্যবোধ বিসর্জন দিয়ে নয়। দায়িত্বশীল মহলের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন। লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ!’

  • সর্বশেষ