শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনার ফেরা নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশে প্রশ্ন তুললেন দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার

মনিরুল ইসলাম : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের গণমাধ্যমের একাংশের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রক্রিয়া এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক যোগাযোগ নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের মধ্য দিয়ে তাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এই অভিযোগের কথা তুলে ধরেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমানের নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে। তার দেয়া দীর্ঘ পোস্টটি নিচে দেওয়া হল:

পোস্টে তিনি লেখেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের মিডিয়ার অতি আধিখ্যেতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিনিয়ত তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে সরকার। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে মিডিয়াগুলো যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। শেখ হাসিনাকে যেকোন মূল্যে প্রাসঙ্গিক করে তোলার জন্য যথেষ্ট সচেষ্ট সশ্লিষ্টরা।

কিভাবে, কখন এবং কোন প্রক্রিয়ায় ফিরবেন-সেটি নিয়ে মহা আনন্দে গণমাধ্যমের একটি বড় অংশ আনন্দিত। ডিজিটাল মিডিয়ার কর্তাব্যক্তিরা মনে হয় আগে থেকেই ফটোকার্ড এবং ভিডিও প্রস্তুত করে রেখে দেন। বিদেশী কোন গণমাধ্যম সংবাদ পরিবেশ করলে সেটি ধরে সংবাদ প্রকাশে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যান। এই যেমন শেখ হাসিনার রয়টার্সে প্রকাশিত পাসপোর্ট-এনআইডির চাওয়ার প্রক্রিয়া সম্পর্কে এডভাইস চাওয়াকে আবেদনে রুপান্তর করতেও কালক্ষেপন করেননি।

Advertisement

তেমনি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে টানাপোড়েনে আগামী ১৭ এবং ১৮ নভেম্বরের কনস্যুলার সংলাপ স্থগিত করেছে ভারত মর্মে লাফালাফি শুরু করে মিডিয়া। যদিও নিউজটি পুরোটাই মিথ্যা। শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধের আরো চারদিন আাগে বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকটি পুন:নির্ধারণের জন্য ভারতকে অনুরোধ করা হয়। আর সেটি হাসিনার কারণে স্থগিত চালিয়ে মজা নিচ্ছে তথাকথিত মিডিয়া।

একইভাবে বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদের ভীতরের লাইনকে সংবাদের শিরোনাম করে আবারো নিজেদের বিগত ১৭ বছরের স্বরুপে আর্বিভাব করেছে মিডিয়া। ভারতীয়দের বয়ান চলে চালিয়ে দিচ্ছে। অথচ বিবিসির ওই নিউজে কিন্তু বলা আছে, ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন।’ ওই নিউজে কিন্তু ভারত সরকারের কোন ব্যক্তির বক্তব্য নাই। বাংলাদেশের মিডিয়ার নূন্যতম কোন মনিটরিং নাই, জবাবদিহিতাও নাই। ইচ্ছেমতো নিউজ করে পুলকিত হচ্ছে মিডিয়া ফ্যাসিবাদের সেই কোর সমর্থকরা। যারা বিগত সময়ে শেখ হাসিনার ফ্যাসিবাদ শাসনের অংশীদার ছিলেন।

স্যোশাল মিডিয়ায় বিভিন্ন নিউজ প্লার্টফর্মের নামে আইডি বা পেইজ খুলে রীতিমতো দেশের বা সরকারের বিরুদ্ধে ভয়াবহ চক্রান্ত হলেও কোন ব্যবস্থা নাই। তথাকথিত বিশ্লেষক, সাংবাদিকরা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় হাসিনা ফিরছেন সেটির গুজব ব্যাখ্যা দেন। সেই বিশ্লেষকদের আরেকটি অংশে কিছু ভারতীদের সংযুক্ত করা হয়। এক্ষুনি সরকারের পতন, মার্চে নির্বাচন, এয়ারক্রফট চেয়েছে ভারত, ৫০ বিমান রেডি-এমন আজগুবি সংবাদে বিরক্ত মানুষ। এককথায় পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য মিডিয়ার মায়াকান্না শুরু হয়েছে। 

বিগত ১৭ বছরের লুটপাটের টাকা পতিত আওয়ামী লীগ দেশের এবং বাইরের মিডিয়া, কালচার এবং ডিজিটাল প্লাটফর্মে বিপুল বিনিয়োগ করেছে। বিদেশে বসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষেদাগার শুরু করেছে। পুরোপুরি পেইড জার্নালিজম শুরু হয়েছে। বিগত ফ্যাসিবাদের আমলে যারা মিডিয়া ফ্যাসিবাদ কায়েম করেছিলো তারা সুকৌশলে খোলস পরিবর্তন করে বেরিয়ে আসছেন। পরিকল্পিতভাবে সরকার বিরোধী ন্যারেটিভ তৈরির জন্য ফ্যাসিস্টরা সংঘবদ্ধ হয়ে মাঠে নেমেছে। কিন্তু কাউন্টার ন্যারেটিভ যথেষ্ট অনুপস্থিত।

সরকার বিরোধী কর্মকান্ড প্রতিরোধে সরকারকে আরো কঠোর হতে হবে। বিশেষ করে যেসব আইডি বা পেউজ থেকে এসব কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে-সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। মিডিয়া সন্ত্রাস প্রতিরোধে সরকারের কার্যক্রম দৃশ্যমান করা অপরিহার্য হয়ে পড়েছে। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের আরো শক্ত হতে হবে। দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না, নিজেদের দায়িত্ব সম্পর্কে আরো দায়িত্বশীল হতে হবে। মিডিয়ার সাথে সরকারের নিবিড় সম্পর্ক বৃদ্ধি করতে হবে। 

বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার নিয়ন্ত্রণ কাদের হাতে-সেটি অবিলম্বে খুঁজে বের করতে হবে। সাংবাদিকতার লেবাস ধরে প্রত্যেকেই রাজনীতি করে যাচ্ছে। পতিত সরকারের সাথে গভীর যোগাযোগ রেখে এসব করছে। এতে করে মিডিয়ার বদনাম হচ্ছে। প্রকৃত সাংবাদিকদের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। তারা যতটা না সাংবাদিকতা করছে তার বেশি রাজনীতি করে যাচ্ছেন। মিডিয়া অবাধ স্বাধীনতার নামে রাজনৈতিক অপকর্ম কখনোই সাংবাদিকতা হতে পারে না। অবিলম্বে সরকারের উচিত শক্তিশালী প্রেস কাউন্সিল গঠন করা অথবা নতুন করে প্রেস কমিশন গঠন করে তথাকথিত সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা বন্ধ করতে হবে। দলকানাদের হাত থেকে গণমাধ্যম মুক্ত করে প্রকৃত সাংবাদিকদের হাতে গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ