শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেন ভ্রমণে রেল কর্মকর্তাদের জন্য সুখবর

বাংলাদেশ রেলওয়ের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণে প্রথম শ্রেণির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে বিভাগীয় প্রধানসহ তৃতীয় গ্রেডের কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে এ সুবিধা ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-২ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ১৯৮৫ সালের ৭ মার্চের স্মারক এবং ২০১৭ সালের ১৫ নভেম্বরের আদেশের ধারাবাহিকতায় পাশ বিধিমালায় এ সংশোধনী আনা হয়েছে।

আদেশ অনুযায়ী, রেলওয়ের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রাপ্যতা অনুযায়ী সেলুন সুবিধা পেয়ে থাকেন। তবে প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে প্রথম গ্রেডের কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে প্রথম শ্রেণির একটি এসি ডাবল কেবিন এবং দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রথম শ্রেণির একটি এসি সিঙ্গেল কেবিন ব্যবহার করতে পারবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের পাশাপাশি তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও এখন থেকে কর্তব্যকালীন ভ্রমণে প্রথম শ্রেণির এসি সিঙ্গেল কেবিন ব্যবহারের সুযোগ পাবেন।

রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে আন্তঃনগর ট্রেনে দায়িত্ব পালনের প্রয়োজনে ভ্রমণকারী তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য কেবিন সুবিধার পরিধি বাড়ল।

  • সর্বশেষ