শিরোনাম
◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। তদন্তকারীরা রিজওয়ানের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছিল পিসিবি। তাঁদের মধ্যে ছিলেন রিজওয়ান ও ইমাম। সাজঘরের গোপন তথ্য বাইরে প্রকাশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করে পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম তদন্তকারী সংস্থা (এনসিসিআইএ)। --- আনন্দবাজার

নকভি জানিয়েছেন, তদন্ত শেষ না হলেও দুই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এনসিসিআইএর কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা রিজওয়ানের কাছে কয়েকটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। তাঁর সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।’

এদিকে ৩১ জুলাই পিসিবির কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো নতুন তালিকা প্রকাশ করেনি বোর্ড। জাতীয় দলের কোচ মাইক হেসনের পরামর্শে তৈরি হচ্ছে নতুন চুক্তির তালিকা। এতে তরুণ ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রিজওয়ান ও ইমামের চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

নকভি জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে ক্রিকেটারদের নাম চূড়ান্ত করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশে এত দেরির কারণ ব্যাখ্যা করেননি তিনি।

  • সর্বশেষ