আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলাম হোসেইন দার্জি বলেছেন, ইরানকে অভিযুক্ত করার কোনো অবস্থানই যুক্তরাষ্ট্রের নেই।
তিনি আরও বলেছেন, ইরানবিরোধী আগ্রাসী ও অযৌক্তিক যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পশ্চিমা কয়েকটি সদস্য দেশ আগ্রাসীদের সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক বাস্তবতা বিকৃত করার এবং ভুক্তভোগী ও আগ্রাসীর ভূমিকা উল্টে দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। -- পার্সটুডে
দার্জি বলেন, যুক্তরাষ্ট্রের নিজেরই এই অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন শুরু করার ইতিহাস রয়েছে। তাই ইরানকে অভিযুক্ত করার কোনো অধিকার বা অবস্থান দেশটির নেই।
জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে ২৫৪ শিশুসহ ৫ হাজারেরও বেশি নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ২৫১ জন নারীও রয়েছেন।
আমেরিকা যুদ্ধের জন্য ইরানকে অভিযুক্ত করছে বারবার। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইরান যুদ্ধ শুরু করে নি, আমেরিকা ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালিয়ে সব ধরণের আইন ও সনদ লংঘন করেছে।