শিরোনাম
◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০৩২-৩৫ সালে যেসব টুর্নামেন্ট দেখবে ক্রিকেটবিশ্ব

স্পোর্টস ডেস্ক: আগামী এক দশকের আন্তর্জাতিক সূচি সাজাতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০৩২ থেকে ২০৩৫ সাল পর্যন্ত চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের খসড়া প্রস্তুত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে থাকছে একটি চ্যাম্পিয়ন্স ট্রফিও।

বর্তমানে ইন্দোনেশিয়া বালিতে চলছে আইসিসির সদস্য দেশগুলোর বৈঠক। সেখানেই ২০৩২-৩৫ চক্রের এই সূচি অনুমোদনের কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর জুনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল। একই বছরের অক্টোবরে মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। --- ডেইলি ক্রিকেট

এরপর ২০৩৪ সালের জুলাইয়ে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২০৩৫ সালে অনুষ্ঠিত হবে ডব্লিউটিসি ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপ। তবে শেষ দুটি আসরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত করেনি আইসিসি। কোনো টুর্নামেন্টের ভেন্যুও নির্ধারণ করা হয়নি।

২০৩৩ সালের ডব্লিউটিসি ফাইনালের জন্য জুন মাস নির্ধারণ করা হলেও ভেন্যু নিয়ে নীরব আইসিসি। ইংল্যান্ডের ক্রিকেট মৌসুমের সঙ্গে সময়টি মিলে যাওয়ায় দেশটিকে সম্ভাব্য আয়োজক ভাবা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি সংস্থাটি। এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদন কাঠামো নিয়েও পর্যালোচনা করছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং ক্রিকেটের সামগ্রিক পরিবেশকে সুরক্ষিত ও শক্তিশালী করতে বর্তমান আইসিসি অনুমোদন কাঠামো উন্নত করার উপায় বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা গ্রুপ। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই গ্রুপের সুপারিশ পর্যালোচনা করবে আইসিসি বোর্ড।
 
পাশাপাশি চলতি চক্রে সদস্য দেশগুলোর মধ্যে প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব বণ্টনের বিষয়টিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ