শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান ◈ রাইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস‌কে বড় ব্যবধা‌নে হারা‌লো নেদারল‌্যান্ডস ◈ লাইভ টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন (ভিডিও) ◈ যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআনচর্চা, গাজায় এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা ◈ বন উজাড় ঠেকাতে পর্নো ভিডিও, ‘অনলি ফার্নস’ থেকে অর্থ সংগ্রহের অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় শিল্পীর ◈ মেসি-পরবর্তী প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার আর্জেন্টিনার ◈ স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উড্ডয়নে ধাক্কা, আগুনে পুড়ল রকটের বুস্টার ◈ শৈশবেই ধরা পড়ে টাইপ-১ ডায়াবেটিস তবুও থামেনি জীবনযুদ্ধ, নিক জোনাস থেকে কমল হাসান, কীভাবে নিয়ন্ত্রণে রাখেন রোগ? ◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান

আন্তর্জা‌তিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলাম হোসেইন দার্জি বলেছেন, ইরানকে অভিযুক্ত করার কোনো অবস্থানই যুক্তরাষ্ট্রের নেই।

তিনি আরও বলেছেন, ইরানবিরোধী আগ্রাসী ও অযৌক্তিক যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পশ্চিমা কয়েকটি সদস্য দেশ আগ্রাসীদের সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক বাস্তবতা বিকৃত করার এবং ভুক্তভোগী ও আগ্রাসীর ভূমিকা উল্টে দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। -- পার্সটু‌ডে

দার্জি বলেন, যুক্তরাষ্ট্রের নিজেরই এই অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন শুরু করার ইতিহাস রয়েছে। তাই ইরানকে অভিযুক্ত করার কোনো অধিকার বা অবস্থান দেশটির নেই।

জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে ২৫৪ শিশুসহ ৫ হাজারেরও বেশি নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ২৫১ জন নারীও রয়েছেন।

আমেরিকা যুদ্ধের জন্য ইরানকে অভিযুক্ত করছে বারবার। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইরান যুদ্ধ শুরু করে নি, আমেরিকা ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালিয়ে সব ধরণের আইন ও সনদ লংঘন করেছে।

  • সর্বশেষ