শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার ঘটনা : ‘কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হয়েছে

মনিরুল ইসলাম : সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও সংসদকে আশ্বস্ত করেছেন তিনি।

আজ রোববার ১৫ নভেম্বর  ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গুমের শিকার নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তাঁর ক্ষোভ ও উদ্বেগের জবাবে আইনমন্ত্রী সরকারের পক্ষ থেকে এ আশ্বাস দেন।

আইনমন্ত্রী বলেন, জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার বিষয়টি তাঁর নজরেও এসেছে। তবে কোনো আসামিকে কীভাবে আদালতে নেওয়া হবে, সেটি আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত বিষয় নয়। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাঁকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।

Advertisement

ফরমায়েশি রায় চায় না সরকার

বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের অঙ্গীকার

আইনমন্ত্রী বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, পঙ্গু কিংবা চোখ, হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারানো প্রত্যেক ভুক্তভোগীর ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে।

তিনি সংসদে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, অতীতের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের উল্লেখ করেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বলেছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল পাঠানো হবে।

তদন্তে সহযোগিতার আহ্বান

আইনমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, তদন্ত কর্মকর্তারা যখন বিভিন্ন জেলায় যাবেন, তখন সংশ্লিষ্ট এলাকার অপরাধ সম্পর্কে তাঁদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

বিশেষ করে পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে যাঁদের কাছে তথ্য রয়েছে, তাঁদের তা তদন্ত কর্মকর্তাদের জানাতে হবে।

আইনমন্ত্রীর মতে, এসব অপরাধের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে সঠিক তথ্য-প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ