স্পোর্টস ডেস্ক : এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাতারে বসতে চলেছে এশিয়া কাপ রাইজিং প্রতিযোগিতা। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে 'এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৬'। টুর্নামেন্টকে সামনে রেখে তাই রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি।
ঘোষিত ১৫ সদস্যের দলে ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান ও আফিফ হোসেন ধ্রুব।
এছাড়া দলে রয়েছেন ইরফান শুক্কুর, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডলদেরও দেখা যাবে কাতারে রাইজিং স্টারসে বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে।
দলে এবার অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকা সাইফউদ্দিন, সাব্বির, আফিফ ও ইয়াসিরের উপস্থিতি দলকে বাড়তি অভিজ্ঞতা দেবে। অন্যদিকে পারভেজ ইমন, শাহাদাত দীপু ও রাকিবুল হাসানদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ।