শিরোনাম
◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা ◈ চীনে তিন পরাশক্তির নেতার মুখোমুখি বৈঠক! ◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল, তারকা পেসারকে ছেড়ে ব্যান্টনকে নিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক :আইপিএলের ২০২৭ মৌসুমের আগে খেলোয়াড় অদলবদলের পরিকল্পনা করছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস। এই সমঝোতা চূড়ান্ত হলে হায়দরাবাদ থেকে গুজরাটে যাবেন ভারতীয় পেসার হার্শাল প্যাটেল। বিপরীতে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান টম ব্যান্টনকে দলে পাবে হায়দরাবাদ।

দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। হার্শালকে দলে নেওয়ার জন্য দুটি পদ্ধতি বিবেচনা করছে গুজরাট। প্রথমটি সরাসরি খেলোয়াড় অদলবদল। অর্থাৎ হার্শাল গুজরাটে গেলে ব্যান্টনকে ছেড়ে দেবে তারা। আর দ্বিতীয়টি হলো নগদ অর্থের বিনিময়ে হার্শালকে দলে নেওয়া। খেলোয়াড় অদলবদলে সমঝোতা না হলে দ্বিতীয় পথ বেছে নিতে পারে গুজরাট। -- ডেইলি ক্রিকেট

২০২৫ সালের আইপিএল নিলামে ৮ কোটি রুপিতে হার্শাল প্যাটেলকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম মৌসুমে ১৩ ম্যাচে ১৬ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। তবে ২০২৬ মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। পাঁচ ম্যাচ খেলে কোনো উইকেটের দেখা পাননি ৩৫ বছর বয়সী এই বোলার।

যদিও আইপিএলে হার্শালের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে ২৪ উইকেট নিয়ে জিতেছিলেন পার্পল ক্যাপ। এর আগে ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩২ উইকেট নিয়েও এই পুরস্কার জিতেছিলেন তিনি। ফলে অভিজ্ঞ এই পেসারকে দলে নিয়ে বোলিং বিভাগ শক্তিশালী করতে চায় গুজরাট।

অন্যদিকে, ২০২৬ সালের মিনি নিলামে ২ কোটি রুপিতে টম ব্যান্টনকে দলে নিয়েছিল গুজরাট। কিন্তু আঙুলের চোটে পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হয় ইংলিশ এই ব্যাটারকে। তার পরিবর্তে কনর এস্টারহুইজেনকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে, আগামী ১৭ নভেম্বর আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করার শেষ দিন। এরপর ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ মৌসুমের মিনি নিলাম।

  • সর্বশেষ