শিরোনাম
◈ চীনে তিন পরাশক্তির নেতার মুখোমুখি বৈঠক! ◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী!

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:০২ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে তিন পরাশক্তির নেতার মুখোমুখি বৈঠক!

একসঙ্গে এক টেবিলে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এপেক সম্মেলনে গেলে ঐতিহাসিক এ বৈঠকটি হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘বৈঠকের অন্য আলোচ্য বিষয়ের মধ্যে বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানো নিয়ে আলোচনা করবেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন। তিনি বিশ্বাস করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বের জন্য বিপজ্জনক।’ অন্যান্য খবর অনুযায়ী, ২১টি সদস্য দেশের এপেক সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। শেনজেনে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে। যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এ বৈঠকে ইরান প্রসঙ্গ আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রাপ্ত খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, আলোচনা হলেও বৈঠকে কোনো চুক্তি প্রত্যাশা করা হচ্ছে না।

 সূত্র : রয়টার্স, বিবিসি।

  • সর্বশেষ