শিরোনাম
◈ প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা ◈ চীনে তিন পরাশক্তির নেতার মুখোমুখি বৈঠক! ◈ পাহাড়ে জিম্মি, সাগরপথে পাচার : টেকনাফে ভয়ংকর মানবপাচারের ফাঁদ ◈ ভুটানকে ৪ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের ◈ থামছে না শ্রমিক আন্দোলন, গভীর সংকটের মুখে পোশাকশিল্প ◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম টেস্ট দুপু‌রে শুরু, বাংলাদেশের পেস বিভাগ নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বরাবরই রাজত্ব করেন পেসাররা। দ‌ক্ষিণ আ‌ফ্রিকার দুর্গে বাংলাদেশও নামছে সেই পেস-বাউন্সের চ্যালেঞ্জ নিতে। তবে সিরিজ শুরুর আগের দিন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমার কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। সফরকারীদের পেস আক্রমণকে সমীহ করার পাশাপাশি তার বড় চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের অফ-স্পিন।

রোববার (১৫ ন‌ভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে শনিবার সংবাদ সম্মেলনে বাভুমা অকপটেই স্বীকার করে নিলেন অফ-স্পিনের বিপক্ষে নিজের দুর্বলতার কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে চারবার অফ-স্পিনারদের বলে আউট হয়েছেন বাভুমা। বাংলাদেশের বিপক্ষে নামার আগে তাই মিরাজকে নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে তাকে। -- টি স্পোর্টস

প্রোটিয়া অধিনায়ক বলেন, “আমার মনে হয় ক্যারিয়ারজুড়েই ডানহাতি অফ-স্পিনের বিপক্ষে আমার কিছু সংগ্রাম ছিল। এটা টেকনিক্যাল কোনো সমস্যা নাকি মানসিক, তা ঠিক জানি না। মিরাজের বিপক্ষেও এখন সেই চ্যালেঞ্জটা থাকবে। অতীতে তার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে, তাই সে কী ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তা আমি বুঝি। এই জায়গাটা নিয়ে আমি এবার একটু বেশি কাজ করেছি।

ওয়ান্ডারার্সের উইকেট প্রথাগতভাবে পেস সহায়ক হলেও, জোহানেসবার্গের বর্তমান আবহাওয়া স্পিনারদের জন্য আশার আলো দেখাচ্ছে। বাভুমার ধারণা, তীব্র গরম ও উইকেট কিছুটা শুষ্ক থাকায় ম্যাচের পরের দিকে কার্যকর ভূমিকা রাখবেন স্পিনাররা।

Advertisement

“এটা দেখতে প্রথাগত ওয়ান্ডারার্সের উইকেটের মতোই। পেসারদের জন্য এখানে সবসময়ই কিছু না কিছু থাকে। তবে এখনকার যে গরম এবং উইকেট কিছুটা শুষ্ক থাকার কারণে ম্যাচের পরের দিকে স্পিনাররা অবশ্যই খেলায় চলে আসবে।

স্পিনের পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণকেও যথেষ্ট সমীহ করছেন বাভুমা। চোট বা বিশ্রামের কারণে গতির ঝড় তোলা নাহিদ রানা এই সিরিজে নেই। তবে অন্য পেসারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই প্রোটিয়া দলপতির। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স মনে করিয়ে দিয়ে তিনি জানান, কন্ডিশন পক্ষে থাকলে এই বোলিং আক্রমণ যেকোনো ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারে।

বাভুমা বলেন, “ব্যাটার হিসেবে আমরা ওদের (বাংলাদেশের পেস আক্রমণ) যথেষ্ট সম্মানের চোখেই দেখছি। অস্ট্রেলিয়ায় ওরা স্বাগতিকদের চাপে ফেলেছিল, তা আমরা দেখেছি। বাংলাদেশেও আমরা ওদের বিপক্ষে খেলেছি; যদিও সেখানকার কন্ডিশন ওদের পক্ষে ছিল না। তবে আমরা বুঝেছি, কন্ডিশন অনুকূলে থাকলে ওরা ব্যাটারদের চাপে ফেলতে সক্ষম। বাংলাদেশের এই বোলিং আক্রমণ বেশ রোমাঞ্চকর।

সফরকারীদের এই পেস আক্রমণ সামলাতে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা, ডেন প্যাটারসনদের মতো নিজেদের সেরা পেসারদের নেটে সামলে ম্যাচের জন্য প্রস্তুত হয়েছেন প্রোটিয়া ব্যাটাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই-ভোল্টেজ সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাভুমা। গত দুই বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির প্রশংসা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না তার দল।

  • সর্বশেষ