সুমিত কুমার ভৌমিক, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে নাশকতার মামলায় মোঃ মনিরুজ্জামান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মনিরুজ্জামান উপজেলার বনগ্রাম এলাকার মৃত নুরুল হক বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় তাকে ১৫ নভেম্বর রাত ১২ টা ২০ মিনিটে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, নাশকতার অভিযোগে মনিরুজ্জামান নামে একজনকে আটক করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।