শিরোনাম
◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:০০ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে ‘বড় আয়োজনের’ পরিকল্পনা করছে বিএনপি।

প্রয়াত দলীয় প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী ‘বড় পরিসরে’ আয়োজন করতে ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এজন্য আলোচনা করতে সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন জ্যেষ্ঠ কয়েকজন নেতা বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

রোববার রাতে তিনি বলেন, তিনিসহ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন।

Advertisement

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহিদ হোসেন বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন, দেশের মানুষের শ্রদ্ধা আছে। সেটাকে আমরা ভাবগাম্ভীর্য রেখে আয়োজন করবো, ইনশাল্লাহ।’’

আয়োজন কেমন হচ্ছে–এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা চিন্তাভাবনা করছি, সোমবার আলোচনা হবে। আমরা পরিপূর্ণ ভাবগাম্ভীর্য বজায় রেখেই আয়োজন করবো। আমরা কয়েকজন থাকবো, আরও সিনিয়র নেতারা থাকবেন বৈঠকে।’’

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়েছিল। সাত দিনের শোক ঘোষণা করেছিল তার দল বিএনপি।

লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন; তবে দেশ ছেড়ে যাননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো হারেননি তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার অনুসারী হিসেবে চাইবো সবার কাছে গ্রহণযোগ্য স্মরণীয় অনুষ্ঠান হয়ে উঠুক।’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি যতটুকু জানি বেলা ১১টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে একটা বৈঠক আছে।’’

  • সর্বশেষ