শিরোনাম
◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির বাধায় ফেনী সীমান্তে নদীর বাঁধ নির্মাণকাজ বন্ধ করল ভারত

ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে সিসি ব্লক স্থাপনের কাজ বন্ধ রাখতে বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হস্তক্ষেপে আপাতত কাজটি স্থগিত করেছে ভারত। এদিকে, বাংলাদেশের অংশে বাঁধের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় নদীর বাঁধের অবস্থা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ব্লক স্থাপনের কাজ শুরুর আগে বিষয়টি বিজিবিকে অবহিত করার কথা ছিল ভারতের। পরে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।

এদিকে, পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শনে যান পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহম্মেদ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শনে এসে বিষয়টি জেনেছি। ভারতীয় অংশে বাঁধে ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অংশে বাঁধের কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে, সে বিষয়ে আলোচনা চলছে।

স্থানীয়দের আশঙ্কা, বাংলাদেশের বাঁধ টেকসই করা না হলে উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, বাসপদুয়া ও পরশুরাম বাজারসহ বিস্তীর্ণ এলাকা বন্যার ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) কহুয়া নদীর ভারতীয় অংশে বাঁধের বিভিন্ন স্থানে সিসি ব্লক স্থাপনের কাজ শুরু হয়। এ নিয়ে সীমান্তের বাংলাদেশ অংশে উত্তর ও দক্ষিণ কোলাপাড়াসহ আশপাশের জনবসতিতে ভাঙন আতঙ্ক দেখা দেয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা তৎপর হন।

  • সর্বশেষ