শিরোনাম
◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা

কর্মস্থলে গিয়েও কাজে করতে অস্বীকৃতি জানানোয় আজ রোববার প্রায় ৪০টি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকেরা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জানায়, যেসব কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, সেগুলোর বেশিরভাগই সাভারে অবস্থিত। তবে ঢাকা মহানগরীর মিরপুরসহ অন্যান্য এলাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সামগ্রিকভাবে পরিস্থিতি বেশিরভাগ জায়গায় শান্ত ছিল।

এদিকে, পোশাকশ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামীকাল সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মজুরি বোর্ডে দাখিলের জন্য নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে কাজ করছেন কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।

Advertisement

হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা আমাদের প্রস্তাব নিয়ে কাজ করছি।' তবে দ্বিতীয় সভায় তারা প্রস্তাব দাখিল করতে পারবেন কি না, তা নিশ্চিত করেননি তিনি।

মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  

এদিকে, পোশাক কারখানার একাংশের মালিক ১১ দফা প্রস্তাবের পক্ষে প্রচার চালাচ্ছেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে শ্রম আইন সংশোধন করে এমন বিধান যুক্ত করা, যাতে কোনো শ্রমিক কারখানায় প্রবেশ করেও দায়িত্ব পালন না করলে ওই দিনের মজুরি না পান। 'কাজ নেই, মজুরি নেই' নীতির ভিত্তিতে তারা এই বিধান চালুর দাবি জানিয়েছেন।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ, ব্যাংকঋণের সুদের হার অভিন্ন করা, বাংলাদেশ ব্যাংক ও বিজিএমইএর সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন, সরকারি সংস্থাগুলোর জন্য অভিন্ন আচরণবিধি প্রণয়ন এবং সব সরকারি লাইসেন্সের মেয়াদ অন্তত পাঁচ বছর নির্ধারণ।

প্রস্তাবে আরও বলা হয়েছে, কাস্টমস, ভ্যাট ও বন্দর ব্যবস্থাপনায় হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি শ্রমিক ফেডারেশনগুলোর নিবন্ধন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, পোশাক খাতের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

এছাড়া বিদ্যুৎ-সংকট বা গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে যেসব কারখানা লোকসানের মুখে পড়বে, সেসব কারখানাকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মালিকেরা।

তাদের ভাষ্য, 'বিদ্যুতের ঘাটতি বা গ্যাস-সংকটের কারণে কোনো কারখানা লোকসানে পড়লে সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।'

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ