শিরোনাম
◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক:  ২০২৭ সালে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ। তবু আর্থিক সংকটের শঙ্কা কাটছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। আগামী বছর প্রায় ৬২৭ কোটি টাকা লোকসান হতে পারে তাদের। এর বড় কারণ, ইংল্যান্ড সফরে যাবে না ভারত। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লভ্যাংশ বণ্টননীতির পরিবর্তনও বাড়াচ্ছে আর্থিক চাপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভারত সফর না থাকায় সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশিত আয় পাবে না ইসিবি। ভারতীয় দলের সফরকে কেন্দ্র করেই সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করে ইংল্যান্ড বোর্ড। আগামী বছর সেই আয়ের সুযোগ থাকছে না। --- আনন্দবাজার

এর সঙ্গে যুক্ত হয়েছে আইসিসির নতুন সিদ্ধান্ত। আগে সংস্থাটির লভ্যাংশের অর্থ ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে বণ্টন করা হতো। আগামী বছর সেই অর্থের একটি অংশ নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফলে সব পূর্ণ সদস্য দেশই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ইংল্যান্ডের ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।

২০২৫ সালে ভারত ইংল্যান্ড সফর করায় সম্প্রচার স্বত্ব থেকে প্রত্যাশার চেয়ে প্রায় ১৫৮ কোটি টাকা বেশি আয় করেছিল ইসিবি। সেই অভিজ্ঞতা থেকেই ২০২৭ সালে ভারত সফর না থাকার আর্থিক প্রভাব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন তারা।

ক্ষতি কমাতে আইসিসির দ্বারস্থ হয়েছে ইংল্যান্ড বোর্ড। পূর্ণ সদস্য দেশগুলোর জন্য বরাদ্দ লভ্যাংশ বাড়ানোর অনুরোধ জানিয়েছে তারা। আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দিলে ইসিবির সম্ভাব্য লোকসান ৬২৭ কোটি থেকে কমে ৪৩৯ কোটি টাকায় নেমে আসতে পারে। এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ