শিরোনাম
◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: চার মিনিটেই দুই গোল হজম। বিরতির আগে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে আবার দুই গোলের ধাক্কা। হার যখন প্রায় নিশ্চিত, তখন যোগ করা সময়ে দুই গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানচেস্টার ইউনাইটেডের। ওল্ড ট্র্যাফোর্ডে আট গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের দল।

রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতেই ইউনাইটেডকে হতবাক করে দেয় ভিলা। প্রথম মিনিটে আলিসনের গোলে এগিয়ে যাওয়ার পর নিকোলাস জ্যাকসনের গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। তবে ১৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেস এক গোল শোধ করেন। বিরতির আগে ইউরি টিলেমান্সের গোলে সমতা ফেরায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা। ৪৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জন ম্যাকগিন। পাঁচ মিনিট পর লেয়ন গোরেটস্কার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-২। দুই গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে সফরকারীরা।

তবে হাল ছাড়েনি ইউনাইটেড। একের পর এক আক্রমণে ভিলার রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাট্রিক ডোর্গুর পাস থেকে গোল করে ব্যবধান কমান বদলি ডাচ স্ট্রাইকার ইয়োশুয়া জির্কজি। ছয় মিনিটের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফের্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করে অবিশ্বাস্যভাবে সমতা ফেরান ডোর্গু।

Advertisement

ম্যাচে বল দখলে প্রায় ৫৫ শতাংশ এগিয়ে থাকা ইউনাইটেড গোলের জন্য ২৬টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ভিলার ১২ শটের ছয়টি লক্ষ্যে ছিল। শেষ পর্যন্ত দুই দলের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

এই ড্রয়ে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জয়খরা আরও দীর্ঘ হলো। ১০ ম্যাচে মাত্র এক জয় ও পাঁচ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে অ্যাস্টন ভিলা।

দিনের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ব্রাইটন। এক পয়েন্ট কম নিয়ে তিনে নেমেছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

  • সর্বশেষ