শিরোনাম
◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল

বিআরটিএ'র মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এই সমাবেশের ঘিরে নগরীর বিভিন্ন সড়কে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোচালকদের জড়ো হয়ে অন্য রিকশাকে চলাচলে বাধা দিতে দেখা গেছে।

মোহাম্মদপুর থেকে টিবিএসের একজন কর্মী জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা কোনো অটো চলতে দিচ্ছেন না। যারাই যাত্রী নিচ্ছেন, সবাইকে নামিয়ে দিচ্ছে, অটোর তার ছিঁড়ে ফেলছেন।

আরেক কর্মী জানান, শ্যামলীর রিং রোডে তেমন কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না।

Advertisement

এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সংগঠন।

সংগঠনটির একটি লিফটে লেখা রয়েছে, 'রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে'। পাশাপাশি বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

লিফলেটে আরো বলা হয়, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না। রেকার ডাম্পিংয়ের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

এই সমাবেশ শেষে অটো চালকরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ