শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে ও শাহিনুর রহমান মুন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পিছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই আসামীদের বিরুদ্ধে আইনীগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ