শিরোনাম
◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০১:৩৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে!

গালফ নিউজ: বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ করতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ করব্যবস্থা কার্যকর হবে। এর ফলে দেশটিতে যোগ্য বহুজাতিক কোম্পানিগুলোর অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার কমপক্ষে ১৫ শতাংশ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) এ ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের কর রাজস্ব সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশটির বিধিবিধানের সামঞ্জস্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক কোম্পানি গোষ্ঠীর বার্ষিক সমন্বিত আয় কমপক্ষে ৭৫০ মিলিয়ন ইউরো বা সৌদি রিয়ালে এর সমপরিমাণ, তারা এ করের আওতায় আসবে।

Advertisement

তবে এ কর প্রযোজ্য হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুই অর্থবছরে সংশ্লিষ্ট কোম্পানির সমন্বিত আয় নির্ধারিত সীমায় পৌঁছাতে হবে। কোম্পানির চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এ আয় নির্ধারণ করা হবে।

নতুন ব্যবস্থায় নির্ধারিত ন্যূনতম করের চেয়ে কম কার্যকর কর প্রদানকারী যোগ্য বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে অতিরিক্ত কর আদায় করা হবে।

বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি কমানো এবং বিভিন্ন দেশে ন্যূনতম করহার নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সৌদি আরবের এ পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ।

  • সর্বশেষ