শিরোনাম
◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে এনসিপির চার নেতা ◈ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

বাসস: ২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে।

রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা গ্রহণের আগে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে।

এছাড়া দুরারোগ্য ও গুরুতর রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) ও সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে।

Advertisement

লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থার জটিলতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ