শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা

রাজধানীর অপরাধ জগতে একসময় আতঙ্কের নাম ছিল শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে বিদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন সুইডেন আসলাম। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, রাত আড়াইটার দিকে মালয়েশিয়া যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির হাতে তুলে দেয়। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। তবে তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। ব্যাংককের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

ডিবি কর্মকর্তারা জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ পেয়েছে পুলিশ।

পুলিশের তৎপরতা বাড়ার মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন সুইডেন আসলাম। নানা অভিযোগে চাপে থাকা অবস্থায় তার এই বিদেশযাত্রার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের নজরদারিতে পড়ে শেষ পর্যন্ত আটক হন তিনি।

২০০৫ সালের ৩১ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। এরপর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান এই আলোচিত ব্যক্তি। মুক্তির পর আবারও বিভিন্ন অভিযোগে আলোচনায় আসেন তিনি। এবার বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন সুইডেন আসলাম।

  • সর্বশেষ