শিরোনাম
◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠকে কোনো শর্তের বিষয় ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, বৈঠকে এনসিপির প্রতিনিধিরা তাঁদের বক্তব্য ও বিষয়গুলো তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

আজ সোমবার  ২৩ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর বৈঠকে আসলে শর্ত বলতে কিছু ছিল না। মতবিনিময়ের ক্ষেত্রে এনসিপির প্রতিনিধি দল তাদের বিষয়গুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।’

বৈঠকে সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি আলোচনায় এসেছে জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট (ভিন্নমত) মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।

Advertisement

তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও এ অবস্থান পরিষ্কার করেছেন। বিএনপি নির্বাচনি ইশতেহার ও নির্বাচনি পথসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে, নোট অব ডিসেন্টের বিষয়টি বিবেচনায় রেখেই সেগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে।

সরকারের সংস্কার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার কোনো এককালীন বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ প্রক্রিয়া শতভাগ বাস্তবায়নে কাজ করবে।

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ঐক্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ঐক্য নতুন করে প্রতিষ্ঠার কিছু নেই। জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক হয়েছিল। সেই ঐক্য এখনো বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, ‘এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্রক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার সচিবালয়ে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ