শিরোনাম
◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার

মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার  দুপুর  ১ টা ৪০ মিনিটে  তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পীকারের সফরসঙ্গী হয়েছেন নাসের রহমান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং নিলোফার চৌধুরী, এমপি।

এসময় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সংসদ সচিবালয়ের সচিব ব‍্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে স্পীকারকে বিদায় জানান।

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে আসবেন।

  • সর্বশেষ