মিজান লিটন : চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় সংলগ্ন এলাকায় নিজ ফ্ল্যাট বাসায় ষাটোর্ধ বৃদ্ধার হত্যার ঘটনায় নিজ মেয়ের ঘরের নাতিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শহরের জোড় পুকুরপাড় এলাকার 'নাজিরা কমপ্লেক্স' নামক ভবনের একটি ফ্ল্যাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়ের ঘরের নাতিকে আটক করেছে মডেল থানার পুলিশ।
পরে তার দেখানো মতে সোমবার (২৩ নবেম্বর) দুপুরে শহরের লেকের পাড়ে বৃদ্ধার মোবাইল উদ্ধারের জন্য পানিতে লোক নামিয়ে খোজ শোরু করে তদন্তকারী কর্মকর্তা।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শহরের জোড় পুকুরপাড় এলাকার 'নাজিরা কমপ্লেক্স' নামক ভবনের একটি ফ্ল্যাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তারপর থেকে আসামি ধরার কাজে পুলিশ নেমে যায়। আটকৃত নাতির নাম সিয়াম বলে জানা যায়,তার গ্রামের বাড়ি বিষ্ণুপুর। সে এক সময় মাদ্রাসায় পড়াশোনা করত কিন্তু বর্তমানে সে কোন পড়াশোনা করে না। কি জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো বিস্তারিত জানা যায়নি। এবং তার সাথে আরো জড়িত কেউ ছিল কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।