শিরোনাম
◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন ঝাউবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ আভিযানিক দল।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ (২৯) ও জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবের (৩২)।

সোমবার (২৩ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে টেকনাফের নাজিরপাড়া বিএসপি পোস্ট থেকে আনুমানিক ৫০০ গজ পূর্বে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নাফ নদীসংলগ্ন ঝাউবন এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। তবে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার দুই ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ আরও জানায়, মাদকের বিস্তার রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ