শিরোনাম
◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম। তাওহীদ হৃদয় ১৯ ও মুমিনুল হক করেছেন ১৮ রান।

বৃষ্টির কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিলম্বে শুরু হয় ম্যাচ। এরপর মেঘলা আবহাওয়া ও পেসারদের সহায়ক কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখেন দক্ষিণ আফ্রিকার বোলাররা।

ইয়ানসেনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ৩ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম ও মুমিনুল হক ৩৪ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ২৩ রান করা মাহফিজুলকে ফিরিয়ে জুটি ভাঙেন আনরিখ নরকিয়া। পরের ওভারেই নরকিয়ার বলে বোল্ড হন অধিনায়ক শান্ত (৪)।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮ রান করে মুমিনুল, ৮ রান করে লিটন দাস এবং ১৯ রান করে তাওহীদ হৃদয় ফেরেন সাজঘরে। দলের রান ৮৫ হওয়ার আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

চা বিরতির পর বাকি চার উইকেট যোগ করতে পেরেছে মাত্র ৬ রান। শরীফুল ইসলাম ২, জাকের আলী ১, তাসকিন আহমেদ ২ ও খালেদ আহমেদ কোনো রান করতে পারেননি। ৫ রান করে অপরাজিত থাকেন ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল ছিলেন মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। ইয়ানসেন ১৭ ও রাবাদা ২৩ রান খরচ করেছেন। আনরিখ নরকিয়া পেয়েছেন ২ উইকেট। বাকি দুটি উইকেট ভাগাভাগি করেছেন উইয়ান মুল্ডার ও সিমন হারমার।

  • সর্বশেষ