শিরোনাম
◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি বাড়িতে আসার পরই বেড়েছে দুর্দশা, ঋণের চাপে অযোধ্যার পরিবার

আর্থিক অবস্থার উন্নতির আশ্বাস দিয়েছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাড়িতে গিয়ে ফুলবিক্রেতা মীরা মাঝির পরিবারের সঙ্গে চা-ও পান করেছিলেন তিনি। 

কিন্তু তিন বছর পর সেই পরিবারের দাবি, প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার পর তাদের দুর্দশা আরও বেড়েছে। ঋণের বোঝায় এখন দিশেহারা অযোধ্যার এই পরিবার।

রাম মন্দির উদ্বোধনের কয়েক দিন আগে অযোধ্যার বাসিন্দা মীরা মাঝির বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ১০ কোটিতম গ্রাহক হিসেবে পরিচিতি পেয়েছিলেন মীরা। তার পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন মোদি।

তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের পরিবারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মীরা জানান, প্রধানমন্ত্রীর সফরের পর জেলা প্রশাসন, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের বাড়িতে এসেছিলেন। ফুল বিক্রির জন্য তাকে একটি স্থায়ী জায়গা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। 

Advertisement

পাশাপাশি তার স্বামীকে একটি নৌকা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। পরে নৌকা তৈরির জন্য ঋণের ব্যবস্থা করা হয়।

মীরার অভিযোগ, ফুল বিক্রির জন্য নির্ধারিত জায়গা পেতে তার কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান পাননি তিনি। শেষ পর্যন্ত ফুল বিক্রির কাজ ছেড়ে দিতে বাধ্য হন। অন্যদিকে বন্যাসহ নানা কারণে তার স্বামীর আয়ও অনিয়মিত হয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দফায় মীরা মাঝির পরিবারকে ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা এবং ২৩ হাজার ৭৫০ টাকা ঋণ দেওয়া হয়েছিল। ঋণ পরিশোধ করতে না পারায় ২০২৬ সালের ৫ জুলাই পরিবারের বিরুদ্ধে নোটিশ জারি করে ব্যাংক।

এ ঘটনায় মোদি সরকারের সমালোচনা করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত কংগ্রেসের যুবনেতা শারদ শুক্লা। তিনি বলেন, ‘যাদের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী চা পান করেছিলেন, তারাই এখন ঋণের বোঝায় জর্জরিত। এটাই মোদি মডেলের বাস্তব পরিস্থিতি।’

এদিকে সংবাদ সম্মেলনের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক নেতারা। উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী পবন পাণ্ডে মীরা মাঝির পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। অযোধ্যার মেয়র ও বিজেপি নেতা গিরিশপতি ত্রিপাঠী দিয়েছেন আরও ৬০ হাজার টাকা।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ