শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ভিটার জায়গা নিয়ে বিরোধের জের, মহেশখালীতে সৎভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক গ্রেপ্তার

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বাড়ি ভিটার জায়গা নিয়ে বিরোধীদের জের ধরে সৎ-ভাইয়ের হাতে হাজী মহিবুল্লাহ সরকার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ-ভাই নেছার উল্লাহকে উত্তেজিত জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর রবিবার সকাল দশটায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামে। নিহত হাজী মহিবুল্লাহ সরকার ও ঘাতক নেচার উল্লাহ উভয়ই উক্ত গ্রামের মৃত হাজী মোহাম্মদ খলিল এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ভিটার জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সৎ-ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর সকাল দশটায় হাজী মুহিবুল্লাহ সরকার ও ছোট সৎভাই নেছার উল্লাহর সাথে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে নেছার উল্লাহ'র ইটের আঘাতে হাজী মহিবুল্লাহ সরকার গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতা ঘাতক নেছার উল্লাহকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুস সুলতান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তায় ঘাতক নেচার উল্লাহকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার পারিপার্শ্বিকতা এবং জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ