শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একটি গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলসহ তিনটি যানবাহন সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে।

​রোববার (২২ নভেম্বর) সকালের দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং সদর উপজেলার কুলাঘাট এলাকার মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক গরুবোঝাই নছিমন ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গরু ব্যবসায়ী ফজলুল হক। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও ঘটনাস্থলে মারা যায়।

​দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ