শিরোনাম
◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বগুড়ার বিখ্যাত দইয়ের স্বাদে মুগ্ধ বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

মনিরুল ইসলাম: বলিউডের পর্দায় কখনো অমিতাভ বচ্চনের, কখনো সালমান খানের বিপরীতে ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন ভারতীয় অভিনেতা মুকেশ ঋষি। তবে এবার বাংলাদেশের মাটিতে এসে পর্দার সেই কঠিন খলনায়ক মুগ্ধ হলেন বগুড়ার বিখ্যাত দইয়ের স্বাদে।

ঐতিহ্যবাহী এই মিষ্টান্নের স্বাদ গ্রহণ করে মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। তাঁর এই দই আস্বাদনের মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আগ্রহ। বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে বগুড়ার ঐতিহ্যবাহী দইকে।

বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মুকেশ ঋষি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর ঢাকায় আসেন তিনি। ছবিটি পরিচালনা করছেন এমডি ইকবাল। প্রযোজনায় রয়েছেন আরশাদ আদনান।

ছবিটির দ্বিতীয় লটের শুটিং চলছে বগুড়ায়। এর আগে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং সম্পন্ন হয়েছে। ‘নসীব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করছেন মুকেশ ঋষি। ছবিতে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যও রয়েছে।

Advertisement

বগুড়ার দইয়ের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও দেশজোড়া পরিচিতি। ঘন দুধ, বিশেষ প্রস্তুতপ্রণালি এবং মাটির পাত্রে দই জমানোর ঐতিহ্যবাহী পদ্ধতি এই দইকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বগুড়ার দইয়ের সুনাম রয়েছে। ভোজনরসিকদের কাছে এটি বাংলাদেশের অন্যতম পরিচিত মিষ্টান্ন।

বলিউডের পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত মুকেশ ঋষির কাছে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ তাই শুটিংয়ের ব্যস্ততার মধ্যে হয়ে উঠেছে ভিন্ন এক অভিজ্ঞতা।

উল্লেখ্য, মুকেশ ঋষি নব্বইয়ের দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ এবং সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। আমির খানের ‘সরফরোশ’ সিনেমাতেও তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছিল।

বাংলাদেশি চলচ্চিত্রে ‘নসীব’-এর মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতার। আর সেই সিনেমার শুটিংয়ের সুবাদে বগুড়ায় এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া তাঁর বাংলাদেশ সফরে যোগ করেছে নতুন মাত্রা।

  • সর্বশেষ