শিরোনাম
◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক: আট বছর পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে তাড়া করে ফিরছে কেপটাউন টেস্টের স্যান্ডপেপার কাণ্ড। নতুন করে পুরোনো বিতর্কে ঘি ঢেলেছেন উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফট। এবার সেই বিতর্কে মুখ খুলে আরও বড় দাবি করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তার মতে, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন অস্ট্রেলিয়া দলের প্রত্যেক সদস্য।

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে খেলেছিলেন ডি ভিলিয়ার্স। দুই ইনিংসে করেছিলেন ৬৪ ও ৬৩ রান। সম্প্রতি খাজার আত্মজীবনী এবং ব্যানক্রফটের বক্তব্যে বল টেম্পারিংয়ের বিষয়টি আবারও আলোচনায় আসায় নিজের মত জানিয়েছেন তিনি।

'নাইন ডটকম ডট এইউ'-কে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি এখানে কাউকে দোষী প্রমাণ করতে বা কাউকে সঠিক-ভুল বলতে আসিনি। উসমানের বই প্রকাশে কোনো সমস্যা নেই। তবে ২০২৬ সালে এসে বিষয়টি আবার সামনে নিয়ে আসাটা কিছুটা অদ্ভুত। সংশ্লিষ্ট সবার জন্য বিষয়টি এখন খুব ব্যক্তিগত হয়ে উঠেছে, তাদের প্রতি আমার সহানুভূতি আছে।

তবে বল টেম্পারিংয়ের শুধু কেপটাউন টেস্টে সীমাবদ্ধ ছিল না বলে মনে করেন তিনি। ডারবান টেস্টেও একই ধরনের অনিয়ম হয়েছিল বলে দাবি করেছেন এই সাবেক ব্যাটার।

Advertisement

তার ভাষায়, ‘এখন এসে সবাই স্বীকার করছে, যে পোর্ট এলিজাবেথেও এমনটা হয়েছিল। আমি এখন নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও একই ঘটনা ঘটেছিল। তখনকার ফুটেজ দেখলেই বোঝা যাবে। এ বিষয়ে আমার মনে আর কোনো সন্দেহ নেই।’

ডি ভিলিয়ার্সের মতে, স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি মূল আলোচ্য নয়। বরং পরিকল্পিতভাবে নিয়ম ভাঙার সিদ্ধান্তই বড় বিষয়।

তিনি বলেন, আমরা কেন ব্যবহৃত এই বস্তুটি নিয়ে এত চিন্তিত? আসল ঘটনা হলো, মাঠে অবৈধ কিছু করার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলের প্রত্যেকেই সেটি জানত। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।

  • সর্বশেষ