শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার আশপাশে নির্ধারিত হতে পারে। দীর্ঘ দর-কষাকষি ও মালিক-শ্রমিক উভয় পক্ষের অনড় অবস্থানের পর আজ মঙ্গলবার দুপুর ২টায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পক্ষের ব্যবধান অনেকটাই কমে আসায় আজকের বৈঠকেই নতুন মজুরি কাঠামোর চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

সর্বশেষ ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

গতকাল সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা প্রায় ৯ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। তবে মালিক পক্ষের কম প্রস্তাব এবং শ্রমিক পক্ষের বাড়তি চাহিদার কারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়েছিল।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দীর্ঘ বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে সর্বশেষ ২২ হাজার টাকায় নামেন।

অন্যদিকে, মালিক পক্ষ শুরুতে ১৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব দিলেও আলোচনার একপর্যায়ে তা বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকায় উন্নীত করে। তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় বোর্ড ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়।

মালিক পক্ষের একাধিক সদস্য এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিক প্রতিনিধিদের সর্বশেষ চাওয়া ১৮ হাজার টাকা। তবে মালিক পক্ষের প্রস্তাব এর চেয়ে কিছুটা কম।

শ্রমিকদের অবস্থানের বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক শিল্প ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম রাজা বলেন, ‘আমরা আশা করছি ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণ হবে। বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এর চেয়ে কম হলে সাধারণ শ্রমিকরা সেটি মেনে নেবে বলে আমার মনে হয় না।’

‘একই সঙ্গে শিল্পের সক্ষমতার বিষয়টিও আমরা বিবেচনায় রাখছি’, যোগ করেন রফিকুল ইসলাম রাজা।

আরও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলেও তাদের একই ধরনের মনোভাবের কথা জানা গেছে। তাদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১৮ হাজার টাকার নিচে মজুরি নির্ধারণ করা হলে শ্রমিকদের জীবনমান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

অন্যদিকে, মালিকরা বৈশ্বিক বাজার পরিস্থিতি ও প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে পার্শ্ববর্তী ও প্রতিযোগী দেশগুলোর পোশাক শিল্পের মজুরির সঙ্গে বাংলাদেশের তুলনা করছেন।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর ন্যূনতম মজুরির আশপাশেই আমাদের প্রস্তাব রাখা হয়েছে। বৈশ্বিক ক্রয়াদেশের পরিস্থিতি ও শিল্পের টিকে থাকার বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা বাস্তবসম্মত একটি কাঠামোর কথা বলছি।’

বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগী দেশ ভারতে বর্তমানে রাজ্যভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৪ থেকে ১৩২ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার প্রায় ১২৫ টাকা ধরে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৫০০ টাকা থেকে ১৬ হাজার ৫০০ টাকা বলে জানা যাচ্ছে।

মালিক পক্ষের ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাবটি মূলত ভারতের এই মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই দেওয়া হয়েছে।

তবে শ্রমিক সংগঠনগুলোর ১৮ হাজার টাকার অনড় অবস্থান এবং মালিকদের ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাবের মাঝামাঝি একটি সমঝোতা হিসেবে ১৭ হাজার টাকার কাছাকাছি কোনো অঙ্কে মজুরি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

  • সর্বশেষ