শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০১:০১ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য

এনডিটিভি: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য বরাক নদীতে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে কয়েকজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের খবর পান বিএসএফ সদস্যরা। সেখানে চার থেকে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

তাদের আটকাতে দায়িত্ব দেওয়া হয় বিএসএফের দুই সদস্যকে। তারা হলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।

বিএসএফ সদস্যরা এগিয়ে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন। এ সময় তাদের ধাওয়া করতে দুই জওয়ানও নদীতে নামেন।

Advertisement

একপর্যায়ে জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও স্রোতের টানে ভেসে যান কে ভেনু। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘটনার পরপরই তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও উদ্ধার অভিযানে অংশ নেয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ