১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে এসব খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনার কথা বলেন প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে ৩০টির বেশি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাসবাদের পেছনের শক্তি সম্পর্কে অবগত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একই সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেও কেউ সফল হবে না।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, সাইবার সিকিউরিটি আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করেন।
দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা প্রসঙ্গে হুমায়ূন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের জনগণ কঠোর অবস্থানে রয়েছে, সেটিও বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকার ঐক্যবদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের সমর্থনের ওপর আস্থাশীল। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও মানুষ এতে আতঙ্কিত হচ্ছে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা এ ধরনের কর্মকাণ্ড ও নোংরামি দেখতে চায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সরকার পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।