শিরোনাম
◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের একটি আসর। ২০৩১ সালের নারী বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকার মাটিতে। চার বছর পর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যের চার অঞ্চলে—ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে।

সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে দুই আসরের আয়োজক নির্ধারণের প্রস্তাব। দুটি আসরের জন্যই একক প্রস্তাব জমা পড়েছিল। ফলে আয়োজক নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

২০৩১ বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ রাখা হয়েছিল কেবল আফ্রিকা ও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর জন্য। অন্যদিকে ২০৩৫ সালের আয়োজক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে আফ্রিকা ও ইউরোপের দেশগুলো।

চার দেশের যৌথ আয়োজনে ২০৩১ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে নারী ফুটবলের ইতিহাসে প্রথম। উত্তর আমেরিকায় এটি হবে মেয়েদের বিশ্বকাপের তৃতীয় আসর। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় বসেছিল নারী বিশ্বকাপের আসর।

Advertisement

অন্যদিকে ২০৩৫ সালের বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজনের পর দেশটিতে আর কোনো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ ৬৯ বছর পর বিশ্বকাপ ফুটবল ফিরবে যুক্তরাজ্যে।

২০৩১ সাল থেকেই নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ২০৩৫ সালের আসরেও বহাল থাকবে একই ফরম্যাট। চারটি করে দল নিয়ে গঠিত হবে ১২টি গ্রুপ। গ্রুপ পর্বের পর ৩২টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব।

এর আগে নারী বিশ্বকাপের দশম আসর বসবে ২০২৭ সালে ব্রাজিলে। আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দক্ষিণ আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল।

  • সর্বশেষ