শিরোনাম
◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ?

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ

মিন্ট: নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পে ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

Advertisement

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।

নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিহারের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে কোন কোন এলাকায় এর প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দাও ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ