শিরোনাম
◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে উড়োজাহাজ চাওয়াকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে আইসিটিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'শেখ হাসিনা ফেরারি ও পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্র্যাফট চাচ্ছেন এটা হাস্যকর ঘটনা। তার জনৈক মুখপাত্রের এই দাবি এটা একটা উন্মাদনা ছাড়া আর কিছু আমি মনে করি না।'

Advertisement

'কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না,' বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পেট্রোপোল সীমান্ত পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, 'এটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে না। অন্য দেশে তাদের তৎপরতা—সেটি কি কূটনৈতিক চ্যানেল ছাড়া বলা যায়। তাদের তৎপরতা আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল অথবা বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি, এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে। আমরা এই আসামিদের আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি।'

'আমরা সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই যে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হবে,' যোগ করেন তিনি।

  • সর্বশেষ