শিরোনাম
◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয় ◈ শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বদলি নিয়ে বড় উদ্যোগ ◈ শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী কে, কী তার পরিচয়? ◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব

নিবন্ধন অধিদপ্তর এবং এর অধীন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মরত অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তিন শ্রেণির কর্মচারীর দৈনিক মজুরি সর্বোচ্চ ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে অর্থ বিভাগের সচিবের কাছে সম্মতি চেয়ে গত ১০ নভেম্বর একটি চিঠি পাঠিয়েছে আইন ও বিচার বিভাগ। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদ আলী।

চিঠি অনুযায়ী, বর্তমানে নিবন্ধন অধিদপ্তর এবং এর অধীন বিভিন্ন কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক ৫৭৬ জন অফিস সহায়ক, ৩১৫ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২৬৯ জন নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন। তাদের মধ্যে অফিস সহায়কেরা দৈনিক ৬০ টাকা, পরিচ্ছন্নতাকর্মীরা ৮০ টাকা এবং নিরাপত্তাকর্মীরা ১২০ টাকা মজুরি পান।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অতি সামান্য মজুরিতে কাজ করায় এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের আর্থিক ও মানবিক দিক বিবেচনায় নিয়ে মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

Advertisement

প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা প্রতিদিন ৮০০ টাকা পাবেন। বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় দৈনিক মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৭৫০ টাকা। আর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য প্রস্তাব করা হয়েছে দৈনিক ৭০০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৫ সালের ২২ মে জারি করা পরিপত্রের আলোকে এ মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগের সদয় সম্মতি চেয়েছে আইন ও বিচার বিভাগ।

চিঠিতে সংশ্লিষ্ট প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন কার্যালয়গুলোতে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক এসব কর্মচারীর মজুরি বাড়ানোর পথ তৈরি হবে।

তবে চিঠিতে উল্লেখিত নতুন মজুরির হার এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। অর্থ বিভাগের সম্মতির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কার্যকর হবে।

  • সর্বশেষ