শিরোনাম
◈ শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বদলি নিয়ে বড় উদ্যোগ ◈ শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী কে, কী তার পরিচয়? ◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা ◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (ভিডিও)

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা নয়। তাঁর হস্তান্তর নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

সরকারের কর্মকাণ্ড জানাতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।

Advertisement

শেখ হাসিনার দেশের আসতে চাওয়ার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এই আলোচনা তাঁর সঙ্গে নয়। আলোচনা হবে ভারতের সঙ্গে। একজন মারাত্মক অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে আছেন। তিনি দণ্ডপ্রাপ্ত। সুতরাং তিনি আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে না, ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।

ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পালটানো যায়, কিন্তু প্রতিবেশী পালটানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পালটাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’

তিনি বলেন, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।

উপদেষ্টা জাহেদ আরও বলেন, ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।

তিনি বলেন, শেখ হাসিনা খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কি চাই না চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

  • সর্বশেষ