শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসরও বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ৪৯তম আসর। তবে এবারের প্রতিযোগিতায় থাকছে ফরম্যাটের পরিবর্তন। কনমেবলের ১০ দলের পাশাপাশি কনকাকাফের ছয়টি দল অংশ নেবে।

ফলে মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা।

মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকা। ২০১৬ সালে শতবর্ষী বিশেষ আসরের ফাইনালে চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা।

Advertisement

আর ২০২৪ সালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির দল।

২০২৮ সালের আসরে কনকাকাফ থেকে অংশ নেওয়া ছয়টি দল নির্ধারিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ, মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই দলগুলো কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের পেছনে অর্থনৈতিক ও অবকাঠামোগত বিষয়ও গুরুত্ব পেয়েছে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দেশটির বিভিন্ন শহরের স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রস্তুত রয়েছে।

কনমেবলের সভাপতি ও ফিফার সহসভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানিয়েছেন, কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার পরিচয়, ইতিহাস ও ফুটবল ঐতিহ্যের অংশ। ২০২৮ সালের আসর কনমেবল ও কনকাকাফের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ আসর ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা। লাউতারো মার্তিনেজের করা একমাত্র গোলেই আসে জয়। চোটের কারণে সেই ম্যাচে মাঠের বাইরে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

  • সর্বশেষ